ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৫.৬৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬১ টাকা ৬০ পয়সা থেকে ৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা থেকে ৬৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৪.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ২০ পয়সা থেকে ৪২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা পরযন্ত লেনদেন হয়।
পূবালী ব্যাংক
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৪.২১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইসলামী ব্যাংক পিএলসি
কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৩.১০ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা থেকে ৩৭ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৪৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩.০৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















