ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সূচকের সামান্য উত্থান, লেনদেন তলানিতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্যে উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৯ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয়  কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৮ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, দর কমেছে ১৭৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ