ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

মিরাকলের নিট লোকসান কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে নিট লোকসান কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান ২ কোটি ৭২ লাখ টাকা থেকে ২ কোটি ১৬ লাখ টাকায় নেমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, তাদের পণ্যের বিক্রয়মূল্য কমে সুদের হার বৃদ্ধির কারণে লোকসান বেড়েছে। কোম্পানিটির চলমান লোকসানের কারণে ইপিএস নেগেটিভ রয়েছে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ উন্নত নগদ প্রবাহ ব্যবস্থাপনার মাধ্যমে নগদ প্রবাহ পরিচালনায় ফিরে এসেছে।

৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৪ পয়সা। আগের বছর কোম্পানিটি ১ টাকা ১৮ পয়সা লোকসান করেছিল।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ