ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ফারইস্ট ফাইন্যান্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩১৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ০.০৫ পয়সা বা ১০.৮৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ  ৪১পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্সের ৯.৮০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৮.৭৫ শতাংশ, বিআইএফসির ৭.৬৯ শতাংশ,জিএসপি ফিন্যান্সের ৭.৬৯ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ৭.৫৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ