ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, ডমিনেজ স্টিল, সিলভা ফার্মা ও সিকদার ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেড।
শাইনপুকুর সিরামিকস
শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর ৪০ পয়সা বা ২.০৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ডমিনেজ স্টিল
কোম্পানিটির ৭০ পয়সা বা ২.৪৬ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৩০ পয়সা থেকে ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৬০ পয়সা থেকে ৩০ টাকা পরযন্ত লেনদেন হয়।
সিলভা ফার্মা
কোম্পানিটির ২০ পয়সা বা ২.১৭ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ২০ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি
কোম্পানিটির ৪০ পয়সা বা ২.০৭ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/


















