ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:২৯ অপরাহ্ন

প্রকৌশল খাতের ৭ কোম্পানি ফেসভ্যালুর নিচে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সাত কোম্পানির শেয়ার ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ, লভ্যাংশ না দেওয়ায় আস্থা হারিয়েছে বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপোলো ইস্পাত, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), অলিম্পিক এক্সেসরিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এস.এস স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এপোলো ইস্পাত

বর্তমানে এপোলো ইস্পাতের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ  ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

বিবিএস

বর্তমানে বিবিএসের শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

অলিম্পিক এক্সেসরিজ

বর্তমানে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকা দরে লেনদেন হয়।

আরএসআরএম

বর্তমানে আরএসআরএমের শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৪ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ

বর্তমানে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ওয়েস্টার্ন মেরিন

বর্তমানে ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৬ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ  ১০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

এস.এস স্টিল

বর্তমানে এস.এস স্টিলের শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৯  টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ