ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:১৭ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৩৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৯ কোটি ৮৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে স্কয়ার ফার্মা ৩০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস ২৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেন ১১ কোটি ৬ লাখ, গ্রামীণফোন ৮ কোটি ৭৩ লাখ, রেনাটা ৭ কোটি ৮২ লাখ, ডাচ-বাংলা ব্যাংক ৪ কোটি ৩৬ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ৫৯ লাখ, ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৫৫ লাখ ও মেঘনা ইন্স্যুরেন্স ৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ