ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:১৫ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

সোনারগাঁও টেক্সটাইল

সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৫.২১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা  ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৭০ পয়সা থেকে ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৫.১১ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৬ টাকা ১০ পয়সা থেকে ৬০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২টাকা ৫০ পয়সা থেকে ৬৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কাশেম ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির ২ টাকা ১০ পয়সা বা ৫.০৭ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা থেকে ৩৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ১০ পয়সা থেকে ৪৯ টাকা পয়সা পরযন্ত লেনদেন হয়।

জিকিউ বলপেন

কোম্পানিটির ২০ টাকা ১০ পয়সা বা ৩.৯৬ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫০০ টাকা ১০ পয়সা থেকে ৫২৯ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২৭ টাকা ১০পয়সা থেকে ৬১৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মুন্নু ফেব্রিক্সের ৩.৯০ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৩.৮৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ