ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৩১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ০৬ পয়সা বা ১০.৫৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ৫৭ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিংয়ের ৯.২৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৮৪ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.১৪ শতাংশ, বিআইএফসির ৬.৬৬ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৬.৬৬ শতাংশ ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















