ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

লেনদেনে সেরা ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৮৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা ১৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের ১৫ কোটি ৪০ লাখ, মালেক স্পিনিংয়ের ১২ কোটি ৯৫ লাখ, লাভেলো আইসক্রিম ১০ কোটি ৪৭ লাখ, যমুনা ব্যাংক ৯ কোটি ৩১ লাখ, ঢাকা ব্যাংক ৭ কোটি ৯৫ লাখ, ব্রাক ব্যাংক ৭ কোটি ৬১ লাখ ও রবি আজিয়াটা ৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ