ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

বোনাস লভ্যাংশে সম্মতি পেয়েছে বিডিকম অনলাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে বোনাস লভ্যাংশে সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়ে আজ ৬ জানুয়ারি চিঠি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ