পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো ‘এ’ ও বি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস, জেমিনি সী ফুড, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, কাট্টালি টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বীচ হ্যাচারি ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ রবিবার (৪ জানুয়ারি) থেকে ’জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিগুলো নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ার কিনতে আজ ৪ জানুয়ারি থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বিজনেস আই/


















