ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.২ শতাংশ রয়েছে ফার্মা খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১৩.৬ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১১ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- খাদ্য খাতে ১০.৫ শতাংশ, প্রকৌশল খাতে ৮.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৪ শতাংশ, বিবিধ খাতে ৬.১ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.৫ শতাংশ, আইটি খাতে ৪.২ শতাংশ, কাগজ খাতে ৩.৯ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৪ শতাংশ,মিউচ্যুাল ফান্ড খাতে ২.১ শতাংশ, সেবা খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, সিরামিক খাতে ১.২ শতাংশ, আর্থিক খাতে ১.১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৯ শতাংশ, ট্যানারি ও সিমেন্ট  খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ