ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৫.৪ শতাংশ দর বেড়েছে। কর্পোরেট বন্ড খাতে ২.২৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতে ২.১৬ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাতে ১.৭৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৭৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬২ শতাংশ, আর্থিক খাতে ১.৩৯ শতাংশ, সিরামিক খাতে ১.৩৬ শতাংশ, পাট খাতে ১.১২ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৯৯ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৮৯ শতাংশ, আইটি খাতে দশমিক ৮৪ শতাংশ,ট্যানারি খাতে দশমিক ৫৮ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৩৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২৪ শতাংশ ও খাদ্য খাতে দশমিক ১৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ