বিদায়ী বছর ২০২৫ সাল ছিল পুঁজিবাজারের জন্য চরম সংকটের সময়। বিগত সময়ে পুঁজিবাজারে বেশিরভাগ সময় বড় দরপতন হয়েছে। এতে ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারও বছরের ব্যবধানে সর্বনিম্ন দরে নেমে গেছে। ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা ৩০ ডিসেম্বর সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
ডিএসইর তথ্য অনুযায়ী, স্কয়ার ফার্মা মঙ্গলবার ১৯৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। গতকাল শেয়ারটির দর ৯০ পয়সা বা দশমিক ৪৫ শতাংশ কমেছে। ওইদিন ডিএসইতে শেয়ারটির দর ১৯৮ টাকা ৪০ পয়সা থেকে ২০১ টাকা দরে লেনদেন হয়।
গত এক বছরে বা ৫২ সপ্তাহে স্কয়ার ফার্মার সর্বনিম্ন দর ছিল ১৯৮ টাকা ৩০ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ২৩৪ টাকা ১০ পয়সা।
উল্লেখ্য, এ ক্যাটাগরির স্কয়ার ফার্মা দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ টাকা ০৪ পয়সা। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮ টাকা ৩৫ পয়সা।
কোম্পানিটির বাজার মূলধন রয়েছে ১৭ হাজার ৬৮৪ কোটি ৬৯ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা।

বিজনেস আই/


















