ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান সিটি ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ১৩ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৭৮  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালী পেপার ১০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক ৮ কোটি ৮৯ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ৮৯ লাখ, রহিমা ফুড ৭ কোটি ৭৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ৪৬ লাখ, বেক্সিমকো ফার্মা ৬ কোটি ৬৭ লাখ, সায়হাম কটন ৬ কোটি ৫৯ লাখ, শাহজিবাজার পাওয়ার ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ