পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনডেক্স এগ্রো ও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলোর ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ৩০ ডিসেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে সিভিও ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯ শতাংশ বোনাস। আর ইনডেক্স এগ্রো ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

বিজনেস আই/


















