পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ১৭ পয়সা ।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৯ টাকা ৯০ পয়সা।
৩১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৬৯ পয়সা।

বিজনেস আই/


















