ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আল-হাজ্ব টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর,২৩)

বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২৩ সমাপ্ত সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭ টাকা ০২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর,২৩)

বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.০৫ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত বছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা।

তৃতীয় প্রান্তিক (জুলাই-মার্চ,২০২৪)

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১৫ পয়সা। ৩০ জুন , ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ০৫ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ