ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ২৭৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রহিমা ফুড ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম কটনের ৯ কোটি ১৩ লাখ, উত্তরা ব্যাংকের ৯ কোটি ১৩ লাখ, সিমটেক্সের ৭ কোটি ৬৪ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫০ লাখ ও স্কয়ার ফার্মার ৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















