ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

১৯৯ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৩৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৬ কোটি ৯৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট  কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ