ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিক্রেতা নেই

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ন্যাশনাল লাইফের স্ক্রিনে ৮  হাজার ৮০০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৬  টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৮৭ টাকা ৪০ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ