ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু করবে আরএকে সিরামিকস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে কোম্পানির তৃতীয় ইউনিটের উৎপাদন চালু হবে।

এর আগে কোম্পানিটি গত ৮ অক্টোবর থেকে আগামী ৩০ ডিসেম্বর,২০২৫ পরযন্ত (তিন মাস) এই ইউনিটের উৎপাদন বন্ধ ছিল।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নেওয়া পদক্ষেপ।

এ সময়ে কোম্পানির অন্যান্য তিনটি ইউনিট—প্রোডাকশন লাইন-১, লাইন-২ এবং লাইন-৪—এ উৎপাদন স্বাভাবিকভাবে চালু ছিল। অর্থাৎ, কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ব্যাঘাত ঘটেনি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ