পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসির পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সুসমিতা আনিস কোম্পানির ১ লাখ ৬০ হাজার শেয়ার কিনবে। কোম্পানির চেয়ারম্যান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, এসিআইয়ের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.৬৮ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/



















