পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লভ্যাংশের বোনাস শেয়ারে সম্মতি পায়নি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৬ শতাংশ বোনাস লভ্যাংশের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে চেয়েছিল। কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে অপরযাপ্ত রিটেইন্ড আর্নিং এবং যোগ্য মতামত বিবেচনায় ভ্যাট, ক্রেডিটরস এবং দায়ের বিপরীতে বোনাস শেয়ারে সম্মতি দেওয়ার মত অবস্থায় নেই।
কোম্পানিটি পুনরায় কমিশনে বোনাস শেয়ারে সম্মতির জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কে অ্যান্ড কিউ ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস।

বিজনেস আই/


















