ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ৯ লাখ টাকা ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ