ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, এপেক্স ট্যানারি, দেশ গার্মেন্টস, জিকিউ বলপেন ও বিডি অটোকার্স লিমিটেড।

বঙ্গজ

রবিবার কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১৪ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮৪ টাকা ২০ পয়সা থেকে ১৫০ টাকা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স ট্যানারি

কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৬.০৮ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা ৯০ পয়সা থেকে ৬১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ৮৪ টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।

দেশ গার্মেন্টস

কোম্পানিটির ৬ টাকা ৬০ পয়সা বা ৬.০৩ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১১৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১০ টাকা থেকে ১১৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা  থেকে ১৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জিকিউ বলপেন

কোম্পানিটির ২৩ টাকা ৬০ পয়সা বা ৫.৪২ শতাংশ দর বেড়ে  তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৪০ টাকা ২০ পয়সা থেকে ৪৬৮ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১৮ টাকা ৩০ পয়সা থেকে ৬১৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া বিডি অটোকার্সের ৪.৯৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ