ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৫:০২ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ২ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৬৪টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির দুই কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়াম

আজ শেয়ারটির দর ১৬ টাকা ৯০ পয়সা বা ৮.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯২ টাকা ১০ পয়সা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৯০ টাকা ৮০ পয়সা থেকে  ১৯২ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৯০ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ২১৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সামিট অ্যালায়েন্স পোর্ট

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৪.০৯  শতাংশ কমে টপটেন লুজার তালিকার ৮ম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৯ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ