ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

প্রগ্রেসিভ লাইফ সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৩৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ২.৪০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ শেয়ারটির দর ০.০৫ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭০  পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩.৬৩ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিংয়ের ৩.৩৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.২২ শতাংশ, মেঘনা সিমেন্টের ২.৩৪ শতাংশ, েএকমি পেস্টিসাইডসের ২.২৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২.১৭ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ২.১৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ