ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিমেটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ১১ কোটি ৭৫ লাখ, একমি পেস্টিসাইস ১০ কোটি ৮৯ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৯ কোটি ৯০ লাখ, সিভিও পেট্রো কেমিক্যাল ৮ কোটি ৩৮ লাখ, মেঘনা পেট্রোলিয়াম ৮ কোটি ২৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৮ কোটি ১৭ লাখ ও স্কয়ার ফার্মা ৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















