পুঁজিবাজারে জ্বালানি-বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নরসিংদীর ২২ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) এর সাথে ১৫ বছরের চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ডরিন পাওয়ার নতুন করে চুক্তির মেয়াদ নবায়ন করতে আগ্রহী না।
উল্লেখ্য, ডরিন পাওয়ার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।
বিজনেস আই/



















