পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার ৮ ডিসেম্বর কোম্পানিটিকে চিঠির মাধ্যমে বোনাস শেয়ারে সম্মতির কথা জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সিভিও পেট্রো কেমিক্যাল ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস।
বিজনেস আই/



















