ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৩ কোটি ৪৯ লাখ, ডমিনেজ স্টিল ১১ কোটি ৬৯ লাখ, একমি পেস্টিসাইডস ১১ কোটি ৫৯ লাখ, বিডি থাই ফুড ১১ কোটি ৫৭ লাখ, মুন্নু ফেব্রিক্স ৭ কোটি ৭৪ লাখ, ফাইন ফুডস ৬ কোটি ৮৬ লাখ ও মেঘনা পেট্রোলিয়াম ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















