ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স, ডেল্টা ব্রাক হাউজিং, ইউনিলিভার কনজিউমার ও এপেক্স স্পিনিং মিলস লিমিটেড।
সামিট অ্যালায়েন্স পোর্ট
রবিবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৭. ৫৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৩০ পয়সা থেকে ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

ডিবিএইচ ফিন্যান্স
কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৪.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ টাকা ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ১০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইউনিলিভার কনজিউমার
কোম্পানিটির ১০৫ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ হাজার ২২৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ২২৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ হাজার ১০১ টাকা থেকে ২ হাজার ৬০৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স স্পিনিং
কোম্পানিটির ৬ টাকা ৪০ পয়সা বা ৪.১৪ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫৪ টাকা ৫০ পয়সা থেকে ১৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৩ টাকা ৭০ পয়সা থেকে ১৮৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/


















