সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২১ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের লালবাতি জ্বলছে অর্থাৎ লোকসান হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১১.৮৮ শতাংশ দর কমেছে।আর্থিক খাতে ৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতে ৬.১৪ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ খাতে ৫.৭ শতাংশ, আইটি খাতে ৫.৫৪ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৬২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৩১ শতাংশ, বস্ত্র খাতে ৪.১৭ শতাংশ, সাধারণ বিমা ৪.০১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৯৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৯৬ শতাংশ, ট্যানারি খাতে ২.৯৭ শতাংশ, খাদ্য খাতে ২.৮২ শতাংশ, সিরামিক খাতে ২.৭৬ শতাংশ,প্রকৌশল খাতে ২.৬৯ শতাংশ, ফার্মা খাতে ২.০৯ শতাংশ, ব্যাংক খাতে ২.০৮ শতাংশ, বিবিধ খাতে ১.৬১ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ১.৫৩ শতাংশ, পাট খাতে ১.৪৫ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















