ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

’এ’ ক্যাটাগরির ৩ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩০৭টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির ৩ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, ডেল্টা ব্রাক হাউজিং ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট

আজ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৬৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ১০ পয়সা থেকে ৪২.২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৯ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

ডিবিএইচ

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৪.৫১ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা  থেকে ৩৫ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩০ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৪২ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

শাহজিবাজার

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৯২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৬০ পয়সা থেকে ৫১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৯ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৬ টাকা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ