ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

লোকসানি বিডি থাই ফুডের শেয়ারেই ঝোঁক বেশি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। শেয়ারটির দর প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ বৃহস্পতিবারও শেয়ারটি ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে ডিএসইতে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে। তবে শেয়ারটির এমন অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোন কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বিডি থাই ফুডের শেয়ার দর সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটি সর্বনিম্ন ১৬ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়,গত ১৩  নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পরযন্ত ধারাবাহিভাবে শেয়ারটির দর বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সা থেকে ১৬ টাকা ৭০ পয়সা পরযন্ত বৃদিধ পেয়েছে। অর্থাৎ গত ১৬ কর্মদিবসে শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ৮৮ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এমন দর বৃদ্ধির পেছনে কারণ জানতে ডিএসই চিঠি পাঠালে কোম্পানিটি জানায়, কোন কারণ ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

আর্থিক চিত্র

এদিকে বিডি থাই ফুডের আর্থিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। ২০২৪ সালে নামমাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর,২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪৯ পয়সা লোকসান করেছে। কোম্পানিটির পূঞ্জীভূত লোকসানের পরিমাণ ২২ কোটি ১৬ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, এমন লোকসানে থাকা শেয়ারে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হবে। তাই এখনই বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। এছাড়া শেয়ারটির পেছনে কোন কারসাজি চক্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আহ্বান জানান বাজার সংশ্লিষ্টরা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ