ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

লেনদেনে সেরা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিমটেক্স ইনডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৯১৬  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শাহজিবাজার পাওয়ার ১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৭৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১০ কোটি ৩৬ লাখ, লভেলো আইসক্রিম ১০ কোটি ২৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১০ কোটি ৫ লাখ, ডমিনেজ স্টিল ৯ কোটি ৩৪ লাখ, একমি পেস্টিসাইডস ৬ কোটি ১৫ লাখ ও ফাইন ফুডস ৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ