ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

উত্থানে ফিরেছে সূচক, লেনদেন তলানিতে

আগের দুই দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৬ কোটি ৯০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৫টির, দর কমেছে ৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ