ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

প্রথম প্রান্তিকে খাদ্য খাতে ৫ কোম্পানির ইপিএস বেড়েছে

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো ইতোমধ্যে প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কছে। এর মধ্যে খাদ্য খাতে তালিকাভুক্ত ২১ কোম্পানির মধ্যে ১৭ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস প্রকাশ করেছে। এখাতের ৫ কোম্পানির ইপিএস বেড়েছে।

ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুড, বীচ হ্যাচারি, ফাইন ফুড, তাওফিকা ফুডস অ্যান্ড ল্যাভেলো আইসক্রিম পিএলসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এপেক্স ফুড

বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ দশমিক ৫১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২ দশমিক ২০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় বেড়েছে দশমিক ৩১ পয়সা বা ১৪ শতাংশ।

বীচ হ্যাচারি

বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ দশমিক ৮৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল দশমিক ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ টাকা ২৮ পয়সা বা  ২১৩ শতাংশ।

ফাইন ফুড

বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৬২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে  দশমিক ০.১৯৫ পয়সা বা ৩১ শতাংশ।

লাভেলো আইসক্রিম

বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.৯১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে  ১১ পয়সা বা ১২ শতাংশ।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৮৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ০.০৩ পয়সা বা ১.০৬ শতাংশ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ