ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:২৪ অপরাহ্ন

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

আলোচিত বছরে ফান্ডটি লোকসান করায় শেয়ারহোল্ডারদের  কোনো লভ্যাংশ দেবে না।


ভ্যানগার্ড এএমএল অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১০ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ১ টাকা ২২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি বাজার মূল্য অনুযায়ী নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৫৫ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ