ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি, লিগ্যাসি ফুটওয়্যার, আল-হাজ্ব টেক্সটাইল ও বিডি অটোকার্স লিমিটেড।
বিডি থাই ফুড
রবিবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৪৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

হাক্কানি পাল্প
কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৫.১২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৯ টাকা থেকে ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ১০ পয়সা থেকে ৯৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
লিগ্যাসি ফুটওয়্যার
কোম্পানিটির ২ টাকা ৩০ পয়সা বা ৪.০৬ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা থেকে ৬০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৮০ পয়সা থেকে ৭৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আল-হাজ্ব টেক্সটাইল
কোম্পানিটির ৪ টাকা ৪০ পয়সা বা ৩.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩২ টাকা ৩০ পয়সা থেকে ১৩৮ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৩ টাকা ৬০ পয়সা থেকে ১৮৭ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিডি অটোকার্সের ৩.৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/












