বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস।
রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রদূতের পক্ষ থেকে রাশিয়ান দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল ও বার্তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।


















