ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:০২ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.৩ শতাংশ রয়েছে প্রকৌশল খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জ্বলানি খাত। এই খাতে ১২.৫ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১২ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ফার্মা খাতে ১০.৪ শতাংশ, ব্যাংক খাতে ৮.১ শতাংশ, খাদ্য খাতে ৬.৫ শতাংশ,বিবিধ খাতে ৬.২ শতাংশ,সাধারণ বীমা খাতে ৫.৪ শতাংশ, আইটি খাতে ৪.৭ শতাংশ,জীবন বীমা খাতে ৪.২ শতাংশ, কাগজ খাতে ৪.১ শতাংশ,সেবা-আবাসন খাতে ২.৬ শতাংশ, আর্থিক খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ,সিরামিক খাতে ১.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৩ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, পাট খাতে দশমিক ৮ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ