ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

বাড়িতে দুর্নীতিবিরোধী অভিযানের পরেই পদত্যাগ জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক। দুর্নীতিবিরোধী সংস্থা আন্দ্রি ইয়ারমাকের বাড়িতে অভিযান চালানোর পরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আবহে সর্বোচ্চ রাজনৈতিক প্রভাবশালী উপদেষ্টা জেলেনস্কি সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আন্দ্রি। তার পদত্যাগ ইউক্রেনের জেলেনস্কির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

শুক্রবার ভোরে ইউক্রেনের দুটি দুর্নীতিবিরোধী সংস্থা কিয়েভের সরকারি কোয়ার্টারে ইয়েরমাকের অ্যাপার্টমেন্টে অভিযান চালায় এবং চিফ অফ স্টাফ সোশ্যাল মিডিয়ায় বলেন যে ‘আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা রয়েছে।’ দুর্নীতির অভিযোগ কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে নাড়া দিয়েছে। এমনকি জেলেনস্কির নিজস্ব অবস্থান দুর্বল করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের আলোচনার অবস্থানকে বিপন্ন করে তুলেছে

জেলেনস্কি সম্প্রতি আন্দ্রি ইয়ারমাককে গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। জেলেনস্কি প্রেসিডেন্ট ভবনের বাইরে জাতির উদ্দেশ্যে ভাষণে ঐক্যের আহ্বান জানিয়ে শত্রুদের সতর্ক করে বলেছিলেন, ‘নিজেদের, ইউক্রেন, আমাদের ভবিষ্যত, আমরা সবকিছু হারানোর ঝুঁকিতে আছি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট কিয়েভে তার ভিডিও বার্তায় বলেন, ‘আমি আন্দ্রিয়ের কাছে কৃতজ্ঞ যে আলোচনার পথে ইউক্রেনের অবস্থান সর্বদা প্রয়োজন অনুসারে উপস্থাপন করা হয়েছে, এটি সর্বদা একটি দেশপ্রেমিক অবস্থান ছিল।’ জেলেনস্কি জানিয়েছিলেন যে, তিনি শনিবার থেকে তার শীর্ষ উপদেষ্টা হিসেবে কে ইয়েরমাকের স্থলাভিষিক্ত হবেন সে বিষয়ে পরামর্শ শুরু করবেন। বলেছিলেন, ‘যখন সমস্ত মনোযোগ যুদ্ধে কূটনীতি এবং প্রতিরক্ষার উপর কেন্দ্রীভূত হয়, তখন অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন হয়।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ