ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনে সেরা খান ব্রাদার্স

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৪ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাসিট্রজের ১৩ কোটি ৭০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৫২ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৬৬ লাখ, সামিট অ্যালয়েন্স পোর্টের ১১ কোটি ২২ লাখ, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ১৮ লাখ, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৮১ লাখ ও স্কয়ার ফার্মার ৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার নৈদেন হয়েছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ