ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৩৬টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৯ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, জিএসপি ফিন্যান্স, বিআইএফসি, ফ্যাস ফিন্যান্স ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পিপলস লিজিং
আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯০ পয়সা থেকে ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্রাইম ফাইন্যান্স
’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৮০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট ফাইন্যান্স
কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৪ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ’জেড’ ক্যাটাগরির প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ,ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮ শতাংশ, বিএআইএফসির ৬.৮৯ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৬.৬৬ শতাংশ ও সাইফ পাওয়ারটেকের ৩.৫৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















