ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৮ হাজার ৩৬৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বীচ হ্যাচারি ১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা ১১ কোটি ১৯ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১০ কোটি ৪৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৪৮ লাখ, ডমিনেজ স্টিল ৯ কোটি ৪৬ লাখ, রহিমা ফুড ৯ কোটি ১৫ লাখ, মুন্নু সিরামিক ৮ কোটি ৫০ লাখ ও লাভেলো আইসক্রিম ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















