পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (৩০ নভেম্বর), রবিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, মেট্রো স্পিনিং, স্কয়ার নিট কম্পোজিট ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১ ও ২ ডিসেম্বর। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















