ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

“ক্রান্তি শিল্পীগোষ্ঠীর ‘হৈমন্তিক সন্ধ্যা’ অনুষ্ঠিত ছায়ানট মিলনায়তনে”

সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী সংগঠন ক্রান্তি শিল্পীগোষ্ঠী আয়োজন করল হেমন্তকালীন অনুষ্ঠান ‘হৈমন্তিক সন্ধ্যা’। ২০ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই মনোরম আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিলুফার জাহান চিনু। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক, সংবাদ পাঠক এবং ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান মিজান এবং ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সদস্যসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেন ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি খ্রিষ্টফার পল্লব গমেজ। এবং তারই পরিচালনায় মঞ্চে পরিবেশিত হয় দলীয় গান, নৃত্য ও যাদু। এতে অংশগ্রহণ করেন-
• ক্রান্তি শিল্পীগোষ্ঠী (দলীয় গান)
• বহ্নিশিখা (দলীয় গান ও নৃত্য)
• সত্যেন সেন শিল্পীগোষ্ঠী (দলীয় গান)
• সুরতাল (দলীয় গান)
• মাসুম আজিজুল বাশার (বিশিষ্ট আবৃত্তি শিল্পী)
• যাদু শিল্পী সুমন ব্যানার্জী (যাদু পরিবেশন)

হেমন্তের আবহ, সুর-লয়ের মূর্ছনা এবং আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা নিয়ে সাজানো হয় এবারের আয়োজন। দেশের উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীরা তাদের গান, নাচ, আবৃত্তি এবং সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করে নিলুফার জাহান চিনু বলেন,
“সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার” “ক্রান্তি শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সংস্কৃতি বিকাশে যে নিরলস কাজ করে যাচ্ছে, ‘হৈমন্তিক সন্ধ্যা’ তারই ধারাবাহিকতা। তরুণ শিল্পীদের মেধা ও সৃজনশীলতা আজকের পরিবেশনায় নতুন মাত্রা যোগ করেছে।

”এছাড়া সঞ্চালক ঝর্ণা আলমগীর তার বক্তব্যে বলেন,“সংস্কৃতি চর্চাকে নিয়মিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পী, দর্শক এবং আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টা আজকের সন্ধ্যাটিকে সত্যিই বিশেষ করে তুলেছে।
”অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মীসহ নানা বয়সের দর্শক উপস্থিত ছিলেন। সবাই মিলনায়তন ভরিয়ে উপভোগ করেন এক মনোমুগ্ধকর শিল্প-সন্ধ্যা।ক্রান্তি শিল্পীগোষ্ঠী ভবিষ্যতেও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতি সমৃদ্ধ করতে বদ্ধপরিকর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ